কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংস্কার নিয়ে সবদল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি এখন ধোঁয়াশা তৈরি করছে – কুমিল্লায় তাহের

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৩১, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে, তারা একটা ধোয়াশা পরিস্থিতি তৈরী করছে। বিএনপি এখন নতুন করে সংশয় সৃষ্টি করছে।

শুক্রবার সকাল ১১টায় সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা এ সরকারের উপর চাপ প্রয়োগ করছে। এখন তারা সংস্কার মানে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আরপিও মানে না। সংস্কারের জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে তারা তাও মানে না।

গণভোট প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরা যখন সংস্কারে গণভোটের কথা উল্লেখ করেছি তারা তখন মেনে নিয়েছিল, আমরা চেয়েছি সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারণ করা হোক তাই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে তবে এখন বিএনপি বলছে গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা এখন তালের রস আমের রস একসাথে করে ফেলেছে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যদি নির্বাচন না হয় তাহলে বিএনপির কি লাভ আছে তা আমার জানা নেই। যদি নির্বাচন না হয়, যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে তারা দেশকে অস্থিতিশীল করা সুযোগ পাবে।

উপজেলা জামায়াতে আমীর মু মাহফুজুর রহমান এর সভাপতিত্বে কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন,।

উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম,জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ আমীর শাহ মিজানুর রহমান,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুর রহিম,পৌরসভা জামায়াতের সেক্রেটারী,মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।