কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন : রুহুল কবীর রিজভী

প্রতিবেদক
Cumilla Press
জুন ৫, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন গড়িমসি করছেন—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা এ দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছিল।

তবে মানুষের বিশ্বাস ছিল, হাসিনার পলায়নের পর ড. ইউনূস দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আসছে আগস্টে ড. ইউনূসের ক্ষমতার এক বছর হলেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না।’ প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

উত্তরায় আয়োজিত অনুষ্ঠানে একটি শিল্পগোষ্ঠীর অর্থায়নে আজ কয়েক শ পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেন রুহুল কবীর রিজভী।

সূত্র: কালের কন্ঠ