কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোটে জাতীয়তাবাদী দল প্রবাসী ফোরাম আদ্রা দক্ষিন ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৮, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:

নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রবাসী ফোরামের আয়োজনে এক ইফতার, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ বিকেলে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বৃহত্তর আদ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুল্লাহ কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভার বিএনপি সাবেক সভাপতি ও সাবেক কমিশনার আনোয়ার হোসেন মুকুল। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মক্রবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু।

নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর আদ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাপ হোসেন গোলাপ, আদ্রা দক্ষিণ ইউনিয়ন জনতার চেয়ারম্যান মাঈন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সালেহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নূর মো. সাইফুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে মাওলানা মফিজের নেতৃত্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া ও মুনাজাত করা হয়। আদ্রা দক্ষিণ ইউনিয়ন প্রবাসী ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় অংশ নেওয়া সকল নেতাকর্মী, যুবদল ও ছাত্রদলকে ধন্যবাদ জানানো হয়।