কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে ইসলামিক ফাউন্ডেশন ২ মার্চ রমজান শুরুর দিন ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।

গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করে। ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক সরকার সরোয়ার আলম জাগো নিউজকে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২ মিনিট নির্ধারণ করা হয়েছে।