কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না: উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৭, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিভিন্ন পণ্য ও সেবায় অতিরিক্ত ভ্যাট আরোপ নিয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট নির্মাণসহ নানা উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয় করছি। ভ্যাট নিয়ে নিজেদের পকেট ভারী করার উদ্দেশ্য আমাদের নয়, বরং জনগণের কল্যাণে কাজ করছি।”

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘রিফর্ম ইন কাস্টমস, ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, “আমরা গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম চালিয়ে যাব। একসময় ২০ হাজার টাকা ঘুষ দিয়ে টেলিফোন লাইন নিয়েছিলাম—এমন পরিস্থিতি আর যেন কারও না হয়, সেজন্য আমরা সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

ভ্যাট ও করনীতি নিয়ে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ট্যাক্স পলিসি ও ভ্যাট ব্যবস্থাপনায় সংস্কার আনতে আমরা কাজ করছি। ভ্যাট নিয়ে অনেকে অনেক কথা বলছেন, তবে জনগণের স্বার্থেই আমরা এসব পরিবর্তন আনব।”