কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৫, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিক্রয় ও বিপণন) এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। অসাধু চক্র ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাইছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জানুয়ারি) বিমানের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 01777-715504 নম্বরটি হ্যাক করে প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। কেউ যেন এই চক্রের ফাঁদে পা না দেন এবং এমন কোনো বার্তায় সাড়া না দেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে।