কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ জন অভিবাসীকে গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। ইমিগ্রেশনের একটি বিবৃতিতে জানানো হয়, বুকিত বিনতাংয়ের জালান বেরাঙ্গন এলাকায় “অপস কুটিপ” নামে পরিচালিত অভিযানে এই অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

সোমবার কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, কেএল স্ট্রাইক ফোর্স (জিম) টিম এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) দুপুর ১টায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯ (বি) অনুযায়ী ১৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৫ জন মিয়ানমারের এবং ২ জন বাংলাদেশি নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

ওয়ান মোহাম্মদ সাউপি বলেন, অভিযানের আগে সোশ্যাল মিডিয়ায় ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কিছু বিদেশি অবৈধভাবে জনসাধারণের এলাকা বুকিত বিনতাংয়ে পার্কিং চার্জ আদায় করছে। স্থানীয় নাগরিকরা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন।

তিনি আরও জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যেই ইমিগ্রেশন বিভাগ দ্রুত পদক্ষেপ নেয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেফতারকৃতদের কোনো বৈধ নিয়োগকর্তা বা প্রয়োজনীয় কাগজপত্র নেই। তারা কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।