কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার গ্রাফিতি ‌‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে ঘোষণা করা হবে: প্রেস সচিব

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৯, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার গ্রাফিতিকে ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতিটি মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, একটি ভুল বোঝাবুঝি থেকে গ্রাফিতিটি মুছে ফেলা হয়েছিল। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওই গ্রাফিতিটি আবার নতুন করে তৈরি করবেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় আইনের আওতায় জুলাই বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে শেখ হাসিনার গ্রাফিতি ও ক্যাম্পাসে অন্যান্য স্মৃতিস্মারক সংরক্ষণ করা হবে।