কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার টাইগার ও কৃশকে একসঙ্গে দেখা যাবে

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৫, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান এবং হৃতিক রোশনকে কখনো একসঙ্গে দেখা যায়নি। তবে বছরের শেষদিকে তাদের ভক্তদের জন্য আসছে দারুণ এক চমক। কারণ, এবার এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে।

বলিউড লাইফ সূত্রে জানা যায়, সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল যে ‘টাইগার’ ও ‘কৃশ’ হাত মেলাচ্ছেন এবং একসঙ্গে পর্দা ভাগ করবেন। তবে এটি কোনো সিনেমায় নয়, বরং একটি বড় বাজেটের বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনটি পরিচালনা করবেন আলি আব্বাস জাফর, যিনি ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, এবং ‘ভারত’-এর মতো ব্লকবাস্টার সিনেমার নির্মাতা।

দুই সুপারস্টারকে একসঙ্গে দেখার খবর শুনে ভক্তরা উচ্ছ্বসিত। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিজ্ঞাপনে কোনো প্রকার কার্পণ্য করা হচ্ছে না। এতে থাকবে একাধিক অ্যাকশন দৃশ্য, যার জন্যই সালমান ও হৃতিককে বেছে নেওয়া হয়েছে।

জানা গেছে, খুব শিগগিরই মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে।