কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুনা লায়লাজি আমাকে বাংলা শিখিয়েছেন: রাহাত ফতেহ আলী

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৪, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল সোমবার সন্ধ্যায় বিপিএলের উদ্বোধনী মঞ্চ মাতিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। টানা দ্বিতীয় দিনের মতো তার পরিবেশনায় মুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শক-শ্রোতারা।

এদিন তিনি গেয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সুরে গাওয়া একটি বাংলা গানও। রাহাতের কণ্ঠে কবির বকুলের লেখা ও রুনা লায়লার সুরে গাওয়া ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি শুনে দর্শক-শ্রোতারা চমৎকৃত হন।

গান পরিবেশনা শুরু করেন নিজের জনপ্রিয় কাওয়ালি ‘আল্লাহ হু’ দিয়ে। এরপর একে একে পরিবেশন করেন তার পছন্দের অন্যান্য গান, যার মধ্যে ছিল নুসরাত ফতেহ আলী খানের বিখ্যাত গান ‘সানু এক পাল চেইন’ এবং ‘খুদা অর মহব্বত’।

‘খুদা অর মহব্বত’ গান শেষ করে রাহাত বলেন, “এবার আমি বাংলাদেশের একটি গান গাইব। এটি সুর করেছেন দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লাজি এবং লিখেছেন কবির বকুল।” রাহাতের কণ্ঠে গানটি শোনার জন্য স্টেডিয়ামের দর্শক-শ্রোতারা করতালিতে তাকে অভিবাদন জানান।

রুনা লায়লা সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাহাত ফতেহ আলী খান বলেছেন, “রুনা লায়লাজি একজন অসাধারণ কিংবদন্তি। বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশেই তার তুমুল জনপ্রিয়তা রয়েছে। আমি তাকে অত্যন্ত সম্মান করি এবং শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ।

“আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি, যেখানে সংগীতায়োজন করেছেন রাজা কাশিফ। বাংলা উচ্চারণের ক্ষেত্রে রুনা লায়লাজি নিজে আমাকে সহায়তা করেছেন। এটি আমার জীবনের একটি চমৎকার অভিজ্ঞতা।”

শীতের রাতে বিপিএলের উদ্বোধনী মঞ্চে দুই ঘণ্টা ধরে সুরের জাদুতে মুগ্ধ করেছেন রাহাত ফতেহ আলী খান।