কুমিল্লামঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঐশ্বরিয়াকে স্পর্শ করায় বানসালির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন সালমান

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৯, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

এটি অনেক বছর আগের কথা। ঐশ্বরিয়া রাই এবং সালমান খানের প্রেম কাহিনীর সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় চলছে। তারা সঞ্জয় লীলা বানসালির উথালপাথাল প্রেমের উপাখ্যান ‘হাম দিল দে চুকে সানাম’-এ অভিনয় করছিলেন। সিনেমার শুটিংয়ের সময় এক কোনো দৃশ্য বুঝাতে গিয়ে সঞ্জয় লীলা বানসালি ঐশ্বরিয়ার গায়ে হাত রাখেন, এবং তাতেই সালমান ক্ষেপে যান এবং বানসালিকে সতর্ক করে দেন।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার পর্দার আড়ালে ঘটে যাওয়া এই গল্পটি শেয়ার করেছেন অভিনেত্রী স্মিতা জয়াকর। সিনেমায় ঐশ্বরিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

রাজশ্রী আনপ্লাগড নামের এক অনুষ্ঠানে সে সিনেমার শুটিংয়ের সময়কার স্মৃতির ঝাঁপি খুলেছেন স্মিতা। আর তখনই ঐশ্বরিয়া-সালমানের সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে।

স্মিতা বলেন, “ঐশ্বরিয়াকে এক দৃশ্য বুঝিয়ে দেওয়ার সময় সঞ্জয় তাকে স্পর্শ করেছিলেন। সালমান সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত হয়ে বলে বসেন, ‘সঞ্জয় স্যার, আপনি কেন ওকে (ঐশ্বরিয়া) স্পর্শ করলেন? আপনার এটা করা উচিত হয়নি।’”

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের কারণে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার আবেদন ভক্তদের মধ্যে অনেকগুণ বেড়ে গিয়েছিল। তবে পরে তাদের ব্রেকআপের ফলে সঞ্জয় লীলা বানসালি বিপদে পড়েন। কারণ তাদের নিয়ে আরও কিছু সিনেমার পরিকল্পনা ছিল বানসালির, কিন্তু তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে সেসব প্রজেক্ট রাতারাতি ভেস্তে যায়।