কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেনাকুঞ্জে মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া কুশল বিনিময় করলেন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২১, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কুশল বিনিময় করেছেন।

প্রায় এক দশক পর সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে সেনাকুঞ্জে যান বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে অংশ নিতে তিনি বিকেল ৩টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে সেনাকুঞ্জে পৌঁছান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হলে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের পর খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। এরপর ২০২০ সালে করোনাভাইরাস মহামারির মধ্যে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসম্মুখে উপস্থিত হননি।

প্রায় ছয় বছর পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়াকে তার সেনানিবাসস্থ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।