কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় যে ৫ দম্পতির সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২০, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে বিবাহবিচ্ছেদের ঘটনা। এই বিষয়ে সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান।

৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। তাদের বিবাহবিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।

এদিকে, ১৫ বছরের সংসারের পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জয়ম রবি ও তার স্ত্রী আরতি। ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। তাদের সংসারে রয়েছে দুটি পুত্রসন্তান।

আরেক আলোচিত বিচ্ছেদ দক্ষিণী সিনেমার তারকা ধানুষ ও ঐশ্বরিয়া রজনীকান্তের। ২০০৪ সালে বিয়ে করেছিলেন ধানুষ ও সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর আইনি বিচ্ছেদের পথে হাঁটলেন এই দম্পতি।

তামিল অভিনেতা ও সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমারও তার স্ত্রী সাইন্ধবির সঙ্গে ১১ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন।

ভারতীয় সিনেমার আরেক আলোচিত তারকা দম্পতি ছিলেন নাগা চৈতন্য ও সামান্থা। চার বছর আগে সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন নাগা চৈতন্য। অনেকের মতে, তাদের বিচ্ছেদের পেছনে শোভিতা ধুলিপালার ভূমিকা রয়েছে। বর্তমানে শোনা যাচ্ছে, নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের প্রস্তুতি চলছে।