কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যানসহ পিএসসির ১২ সদস্যের পদত্যাগ

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৮, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং ১২ সদস্য পদত্যাগ করেছেন।

মঙ্গলবার বিকেলে তারা পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, চেয়ারম্যানের পাশাপাশি আরও ১২ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দুইজন সদস্য এখনও জমা দেননি।

পদত্যাগ করা সদস্যরা হলেন—সাবেক সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সিনিয়র সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

তবে ২ জন সদস্য এখনো পদত্যাগপত্র জমা দেননি। তারা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক সচিব ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।

পিএসসি সংস্থারের দাবি জানিয়ে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে পোস্ট দিয়ে পিএসসি সংস্থারের দাবি তোলেন। একই দিন পিএসসি ঘেরাও করে একদল ছাত্র।