কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বাস চাপায় শিশুসহ নিহত ২

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা- চট্টগ্রাম মহসড়কের কুমিল্লার বুড়িচং কালাকচুয়ায় বাস চাপায় ২ পথচারী দাদি-নাতি নিহত হয়েছে।

শনিবার দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মহাসড়কের কালাকচুয়া এলাকায় মারুতি গাড়ি থেকে নেমে দাদির হাত ধরে রাস্তা পার হতে যায় নাতি। এ সময় ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের দ্রুত গতির একটি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন দুজন।

নিহতরা হলো জেলার সদর উপজেলার রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী বৃদ্ধা রাজিয়া বেগম ও তার ৫ বছরের নাতি ইসমাইল হোসেন।

নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।