কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবরোধ শুরুর আগের রাতে ৯ বাসে আগুন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১২, ২০২৩ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আজ (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে চতুর্থবারের মতো বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। অবরোধের আগে গতকাল শনিবার রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা মোট ৯টি বাসে আগুন দিয়েছে বলে খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, গতকাল শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা মোট ৯টি বাসে আগুন দিয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগের গাজীপুরে একটি, বরিশাল বিভাগের বরিশাল সদর একটি। এ ঘটনায় ৮টি বাস ও একটি পিকআপ পুড়ে যায়।

তিনি জানান, এ অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট কাজ করে।