কুমিল্লাবৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হোমনায় মোবাইলে চার্জ দিতে গিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. শাকির উদ্দিন জানায়, সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় নাজমুল ইসলাম বিদ্যুতায়িত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া নাজমুল ইসলাম ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি মনিপুর গ্রামের প্রয়াত নজরুল ইসলামের ছেলে। প্রায় দেড় মাস আগে তাঁর বাবা মারা যান।

ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।