কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৬, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস এসে মাইক্রোবাসটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।