কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠক নিয়ে কোনো তথ্য নেই, জানাল ইরান

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৫, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার ব্যাপারে ইরানের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

গতকাল যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আগামী ২ দিনের মধ্যে ইসলাবাদে দারুন কিছু একটা ঘটতে পারে।’

ট্রাম্প এই মন্তব্য করার কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ইরনা। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পরবর্তী আলোচনা বা দ্বিতীয় দফা বৈঠক নিয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

সূত্র অবশ্য জানায়, সম্ভাব্য দ্বিতীয় বৈঠক নিয়ে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে, তবে এখনও কিছুই নিশ্চিত হয়নি।

সূত্রটি আরও জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পরও পাকিস্তান ‘তার মধ্যস্থতার প্রচেষ্টায় অটল’ রয়েছে।

ট্রাম্পের মন্তব্য নিয়ে ইরান এখন পর্যন্ত দাপ্তরিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ সামরিক অভিজান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন যুদ্ধের পর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।

এই যুদ্ধবিরতিকে স্থায়ী যুদ্ধাবসানের দিকে নিয়ে যেতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা।

বৈঠকের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর। কিন্তু ২২ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো চুক্তিস্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে ইসলামাবাদ বৈঠক

.