রাজধানীর গুলশান-২ এলাকায় একটি অভিজাত বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় বারের ম্যানেজারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জ’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান শুরু হয়। ডিএনসির কর্মকর্তারা জানান, অভিযানে সিসা সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং অভিযান শেষের দিকে রয়েছে।
ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম বলেন, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযানের সময় ভবনের মালিকপক্ষের এক নারী পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














