কুমিল্লাশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে, সারাদেশে জোরদার হচ্ছে হাম প্রতিরোধ কার্যক্রম

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৭, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

দেশে বর্তমানে কোনো ধরনের টিকার ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে সব ধরনের ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং জুন মাস পর্যন্ত টিকাদান কর্মসূচি নির্বিঘ্নে চালিয়ে নেওয়া সম্ভব হবে।

মন্ত্রী বলেন, যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি, সেখানে ইতোমধ্যে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে বড় পরিসরে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে।

এ সময় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায়ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।