কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৫, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল ) বিকেল আনুমানিক ৩ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা মুরাদনগর উপজেলার বাংগরা থানার গাজিরহাট দারোয়া গ্রামের দিদার মিঞার স্ত্রী রৌশনারা বেগম (৩২) ও তার ছেলে ইয়ামিন( ৬)।
আহতরা হলেন, বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউশা গ্রামের তাজুল ইসলাম( ৬৫) ও স্ত্রী মনোয়ারা (৬০)। হতাহত রা কুমিল্লার এক আত্মীয় বাড়ী থেকে দাওয়াত খেয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান৷

মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন