কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের রিজার্ভে জোরদার সহায়তা: ৩ বিলিয়ন ডলার দিচ্ছে সৌদি আরব

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৫, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার রাতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সৌদি আরব অতিরিক্ত এ অর্থ আমানত হিসেবে দেবে, যা আগামী সপ্তাহেই পাওয়া যেতে পারে।

ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্প্রিং মিটিংয়ে অংশ নেওয়া দেশটির অর্থ ও রাজস্বমন্ত্রী সিনেটর মুহাম্মদ আওরঙ্গজেব এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে সৌদি আরবের দেওয়া ৫ বিলিয়ন ডলারের বিদ্যমান আমানতও অনির্দিষ্টকালের জন্য নবায়ন করা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এ সহায়তা পাকিস্তানের অর্থনীতিতে স্বল্পমেয়াদে স্বস্তি এনে দিতে পারে এবং বৈদেশিক লেনদেনে চাপ কমাতে সহায়ক হবে।