কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৮, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি কবির সর্দার (৬০) মারা গেছেন। গোপালগঞ্জের  মোকসেদপুর উপজেলার মোজাফফর সর্দারের ছেলে তিনি।

সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১২ আগস্ট তাকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা কারা কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে ভর্তি করেন।

কারাসূত্রে জানা গেছে, তিনি হৃদরোগ ও টিবি রোগে ভুগছিলেন। হৃদরোগের চিকিৎসার পর টিবি রোগের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মোকসেদপুর থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন কবির সর্দার। তিনি এরইমধ্যে ২২ বছর বন্দি অবস্থায় ছিলেন।

সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।