কুমিল্লাশনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে ফসলের মাঠে সেচ পাম্পের ট্রান্সমিটার চু”রি; বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটক ১

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৩১, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

আজ সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর পূর্বপাড়া ফসলের মাঠে সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চো’র স্থানীয় কৃষকদের হাতে ধরা পড়েছেন। তবে ট্রান্সফারের কয়েল চু”রি করে পালিয়েছে বাকি দুজন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ৩ জনের একটি চোরচক্র রাতের আঁধারে ফসলের মাঠে থাকা সেচ পাম্পের ৩টি ট্রান্সমিটার থেকে কয়েল চুরি করে পালিয়ে যায়। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজন ঘটনাস্থলে পড়ে থাকেন। বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে পড়ায় তাকে ফেলে পালিয়ে যায় তার সহযোগীরা। পরে সকালে কৃষকরা তাকে আটক করেন।
খবর পেয়ে দেবপুর ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশের তত্তাবধানে আহত চো”রকে চিকিৎসার জন্য বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।