কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহাবুব আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা এড়াতে দুই বছর ধরে পলাতক ছিলেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা রুকু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাহাবুব আলমের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তার বিরুদ্ধে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ রয়েছে। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দুই বছর ধরে পলাতক ছিলেন।
৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার
পরে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকা থেকে সহকারী উপপরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ তাকে গ্রেপ্তার করে।












