কুমিল্লাশুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৬, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

প্তাহিক ছুটির দিন হলেও আগামীকাল শনিবার ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে পুঁজিবাজারে লেনদেনও হবে। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে শনিবার ব্যাংক খোলা থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন বন্ধ থাকবে। তার পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা পাঁচদিন (২০ থেকে ২৪ অক্টোবর) ব্যাংক বন্ধ থাকবে।

গত সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটিরদিনে সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। গত ৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।