কুমিল্লাবুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে লাইভের সময় সাংবাদিকের ব্যাগ চুরির চেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৩, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানে সংবাদের লাইভ চলছে। উপস্থাপক রিপোর্টারকে প্রশ্ন করতেই তথ্য পরিবেশন শুরু করেন রিপোর্টার। কয়েক সেকেন্ড পরই পাশে রাখা রিপোর্টারের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ডেকে ব্যাগ নিয়ে নেন ওই রিপোর্টার।

গত শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে লাইভ চলাকালীন চ্যানেল ওয়ানের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসের সঙ্গে এ ঘটনা ঘটে।

পরে সংবাদের ওই ভিডিওটি নিজের ফেসবুকে আপলোড করেন সাংবাদিক সঞ্জয়। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানে সংবাদের লাইভ চলছে। উপস্থাপক রিপোর্টার কে প্রশ্ন করতেই তথ্য পরিবেশন শুরু করেন রিপোর্টার। কয়েক সেকেন্ড পরই পাশে রাখা রিপোর্টারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন এক ব্যক্তি। এমন সময় লাইভ থামিয়ে রিপোর্টার ওই ব্যক্তিকে ‘এ ভাই আমার ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন বলে ব্যাগটি একটানে ওই ব্যক্তির হাত থেকে উদ্ধার করে নিজের পাশে রেখে আবারও লাইভ শুরু করেন রিপোর্টার।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চ্যানেল ওয়ানের বেলা ১১টার সংবাদে লাইভ দিচ্ছিলেন টেলিভিশনটির গোপালগঞ্জ প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস। এমন সময় সাংবাদিক পাশে থাকা সঞ্জয় বিশ্বাসের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ায় চেষ্টা করেন এক ব্যক্তি। পরবর্তীতে লাইভ থামিয়ে ওই ব্যক্তির কাছ থেকে নিজের ব্যাগটি উদ্ধার করেন তিনি।

এ বিষয়ে সাংবাদিক সঞ্জয় বিশ্বাস বলেন, আমার টেলিভিশনে লাইভ চলাকালে আমার ব্যাগ নিয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি তার কাছ থেকে ব্যাগটি কেড়ে রেখে দিই। এ ঘটনায় আমি কোথাও কোনো অভিযোগ করিনি