কুমিল্লাবুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত মোকাবিলায় মহড়া ও আলোচনা সভা

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৩, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ে মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ধারণা দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

কর্মসূচিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় নিরাপদে সরে যাওয়া, আগুন লাগলে করণীয় এবং বজ্রপাতের ঝুঁকি এড়ানোর বিষয়ে মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা এবং প্রস্তুতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।