কুমিল্লাশুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান হাসনাতের

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৯, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন শারদীয় দুর্গাপূজায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় এ আহ্বান জানান তিনি।

হাসনাত বলেন, শত শত কোটি টাকা ব্যয় করে আওয়ামী লীগ প্রমাণের চেষ্টা করেছে, এ দেশের মাদরাসা শিক্ষা ও আলেম-ওলামারা উগ্রবাদী। আওয়ামী লীগের এই বক্তব্য মিথ্যা প্রমাণ করতে হলে ভিন্ন ধর্মাবলম্বীরা যেন যথাযথভাবে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষা সনদের কার্যকারিতা নিশ্চিত করার কথা বলেন হাসনাত। বলেন, রাষ্ট্রের মূলধারার পেশাগুলোতে অংশগ্রহণের জন্য যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, সেগুলোতে অংশ নেওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে। এর মধ্য দিয়ে আলেম-ওলামারা যেন জাতীয় পর্যায়েও যথাযথ ও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন, সেই লক্ষ্যে আপনাদের এগিয়ে আসতে হবে।