: বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নি’হ’ত রাশিদা বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামে।
নিখোঁজরা হলেন- নি’হ’ত রাশিদার স্বামী হেলাল উদ্দিন (৫৪), ছেলে সজিব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও সামিন হোসেন(৫)।
স্থানীয়রা জানান, দুপুরে কুমিল্লা জেলার হোমনা উপজেলার শ্রীমুন্দী গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু, ছাগল ও বাজার সহ ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। গন্তব্যের কাছাকাছি পৌঁছার পর ট্রলারটি ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে যায়। এসময় ৮ জন সাতঁরে তীরে উঠতে সক্ষম হন এবং রাশিদা নামে এক নারীর নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নি’হ’ত রাশিদার স্বামী হেলাল উদ্দিন, ছেলে সজিব হোসেন, মেয়ে সামিয়া আক্তার ও ছেলে সামিন হোসেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন সময় সংবাদকে বলেন, ট্রলার ডুবির ঘটনায় এক বৃদ্ধ নারীকে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করে। খবর পেয়ে নৌ-পুলিশ ও আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালায়। তবে বৃষ্টি ও নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত রাখা হয়েছে।












