কুমিল্লাশুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ আদেশ দেন।

এর আগে রাতে সাবেক ওসি রাকিবুল হাসানকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিন পুলিশ হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক এ বি এম আবদুল্লাহ আল সাকিব। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি তর্ক শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।