কুমিল্লাশনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মর্মান্তিক মৃ ত্যু

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বরুড়ায় বাড়ির পাশের পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাকালে উপজেলার শাকপুর এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির পাশে খেলছিল যমজ দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

পরে দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাত্র ১৮ মাস বয়সী যমজ দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। হৃদয়বিদারক এ ঘটনায় কাছিয়াপুকুরিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “ঘটনাটি এখনো কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে অবগত করেনি। আমরা তথ্য সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখব।”