নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তপন শীল (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিজমিজি পাগলাবাড়ি মোড়-সংলগ্ন ডিএনডি লেকপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তপন শীল চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিননগর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি সেলুনে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও ঝগড়া হয় তপন শীলের। একপর্যায়ে তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে যান এবং রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্থানীয় এক ব্যক্তি লেকপাড়ে হাঁটতে বের হয়ে লেকের পশ্চিম পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তথ্য পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।