কুমিল্লাশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাই ব্রাদার্সকে হারিয়ে নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাবের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাইজিং একাদশ

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৯, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নাইদুল হোসেইন ইমন

কুমিল্লার নোয়াপাড়ায় নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ভাই ব্রাদার্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাইজিং একাদশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী রাইজিং একাদশ ও রানার্সআপ ভাই ব্রাদার্স একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক, খেলোয়াড় ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সোহরাব হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সোলমান হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. সামছুল আলম সামু।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, নোয়াপাড়া এলাকায় খেলাধুলার এ আয়োজন দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতিবছর দুই থেকে তিনবার এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তুলতেই এসব আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ভবিষ্যতেও নোয়াপাড়া এলাকায় এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনধারায় ফিরিয়ে আনা এবং মাদক থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।