কুমিল্লাশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মাদক ব্যবসার অভিযোগে বাড়িতে ভাঙচুর, আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৯, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সদর উপজেলার ৭ নম্বর চর নিলক্ষীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পচাঁর মোড় এলাকায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদকসেবীদের আনাগোনায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ কয়েকজন স্থানীয় ব্যক্তি ওই বাড়িতে গিয়ে ভাঙচুর চালান বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কাঙ্ক্ষিত ব্যবস্থা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি অভিযুক্তের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।

তবে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও কোনো ব্যক্তি বা তার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানোর অধিকার কারও নেই। কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়াই সঠিক পথ।

অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। একইভাবে, যারা আইন নিজের হাতে তুলে নিয়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছেন, তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কারণ, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও তার পরিবারের সদস্য বা বসতবাড়িকে সেই অপরাধের দায়ে দায়ী করা ন্যায়সংগত নয়। একটি বাড়িতে হামলা ও ভাঙচুর যেমন আইনবিরুদ্ধ, তেমনি কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা বা ভাঙচুরও গুরুতর অপরাধ। আইন সবার জন্য সমান এবং অভিযোগের বিচারও আইনের পথেই হওয়া উচিত।

এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসার অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিয়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করতে না পারে, সে বিষয়েও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা