কুমিল্লাশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট, নেপালে আটক ২৯

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৯, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

নেপালে ভয়াবহ বন্যার সময় ভেসে যাওয়া একটি ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা নিয়ে পালানোর অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়, গত ১০ সেপ্টেম্বর রাসুয়ার ভোটেকোশি এলাকায় বন্যার পানিতে সিন্দুকটি ভেসে যায়। পরে ধাদিঙের গলছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে এটি পাওয়া যায়।

পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর তারা খবর পায় স্থানীয় কয়েকজন সিন্দুকটি ভেঙে ভেতরের নগদ টাকা নিয়ে গেছে। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত শুরু করা হয়। প্রাথমিক অভিযানে ২৯ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের অধিকাংশই গলছি-৪ এলাকার মাস্টারের বাসিন্দা। অন্যরা গলছি-৬-এর আদমঘাট, সিদ্ধলেক-৭-এর আদমতারসহ চিতওয়ান ও পারসার বাসিন্দা। তাদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

পুলিশ উদ্ধার করা অর্থের উৎস এবং ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে।

এদিকে, নারায়ণী নদীতে বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিরা মরদেহ থেকে সোনার কানের দুলের মতো কিছু খুলে নিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেপ্তার করা হয়