কুমিল্লাসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাম উপসর্গে আরও সাতজনের মৃ/ত্যু

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৭, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০ জন।

গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৫ হাজার ৩৮৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ২০ হাজার ৯১৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮১৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।