কুমিল্লাসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘুমন্ত শিশুকে সাপের কামড়, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৭, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অসুস্থ হয়ে তানভীর আহমেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৪টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানভীর আহমেদ মেহেরপুরের গাংনী থানাধীন আনন্দবাস গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানভীর। ঘুমের মধ্যে সাপে কামড় দিলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি পরিবারের সদস্যরা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

তানভীরের বাবা রাশিদুল ইসলাম বলেন, ঘুমের মধ্যে সাপে কামড় দিয়েছে, এটা আমরা বুঝতে পারিনি। পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ছেলেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।