কুমিল্লারবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৬, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসা থেকে মডেল রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রিধির বাসা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিধির মা সেদিন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন।

“আমরা তাকে সেখান থেকেই গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।”

শনিবার সকালে রিধিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, ঘটনার সময় রিধিতার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।