চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী আলমগীর হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। শুরুতে সন্ত্রাসী হামলার কথা বলা হলেও তদন্তে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও ছেলের সম্পৃক্ততা উঠে এসেছে।
পুলিশ জানায়, দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে গত ২৮ এপ্রিল রাতে ঘরের ভেতরেই আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে অজ্ঞাত হামলার গল্প ছড়ানো হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে এবং ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ঘটনার শুরু থেকেই অসঙ্গতি থাকায় বিস্তারিত অনুসন্ধানে প্রকৃত চিত্র সামনে আসে। আদালতে পাঠানোর পর আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।














