কুমিল্লাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে এক কোটি চিংড়ি পোনা জব্দ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৭, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফ থেকে খুলনা নেওয়ার পথে চট্টগ্রামে এক কোটির বেশি চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড।

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে পোনাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর বিশেষ অভিযানে গভীর রাতে একটার দিকে শাহআমানত সেতু এলাকায় দুইটি ট্রাকে তল্লাশি করে চিংড়ি পোনাগুলো জব্দ করা হয়।

“চিংড়ির পরিমাণ ছিল এক কোটি ২০ লাখ, যেগুলোর আনুমানিক বাজার দাম ছয় কোটি টাকা।

ট্রাকচালক ও তাদের সহকারীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকরা পোনা কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে।

.