কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ জুন শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা, চূড়ান্ত সূচির অপেক্ষা

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩০, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এই তারিখ অনুযায়ী চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকেই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা ও কারিগরি বোর্ডে আগে থেকেই এই পদ্ধতি চালু রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমোদন মিললে শিগগিরই পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে।