কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৭, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের ১০ মাস বয়সী ছেলে সাইফান হাসান। তবে বাকি দুজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।