আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১১ দলের আসন বন্টনের তথ্য জানানো হয়েছে। তবে সেই আসন সমঝোতায় জোটের অন্যতম দল ইসলামী আন্দোলন কয়টি পাচ্ছে তা জানানো হয়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ বন্টনের তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, সমঝোতায় জামায়াতে ইসলামী ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফতে মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপি ২, নেজামে ইসলাম দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে এ জোটে এখনো নিশ্চিত করা হয়নি ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম।
এদিকে পৃথক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।












