কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মগবাজারে নির্মাণাধীন ভবনে অবহেলা, লোহার পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৫, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর রমনা মগবাজার মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার পাইপ নিচে পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আলতাব হোসেন জানান, মগবাজার মোড়ে একটি এবিসি কোম্পানির নির্মাণাধীন ১৩ তলা ভবনের নিচে তাইজুল বালুর কাজ করার সময় হঠাৎ ৬ তলা থেকে লোহার একটি পাইপ তাইজুলের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।