কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাদি হত্যার বিচার চেয়ে তাসরিফের পোস্ট: “এই নীরবতা একদিন কাল হয়ে দাঁড়াবে”

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৫, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনা হচ্ছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। একের পর এক ফেসবুক পোস্টে তিনি শুধু শোক নয়, বরং বিচারহীনতার সংস্কৃতি নিয়েও কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। ফেসবুকে একের পর এক পোস্ট করেছেন এই গায়ক। সেই সঙ্গে মঞ্চে হাদি হত্যার বিচার চেয়েছেন।

সে ধারাবাহিকতায় তাসরিফ খান বুধবার (১৪ জানুয়ারি) নতুন একটি পোস্টে আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লেখেন, আফসোস, এক বেইমান জাতির জন্য আমাদের ভাই আবরার, হাদিরা প্রাণ দিলো। পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, আমাদের ভাই হাদির হত্যার বিচারের দাবিতে তোমরা যারা নীরব থাকলা, এই নীরবতা একদিন তোমাদের জন্যেও কাল হয়ে দাঁড়াবে। তোমাদের দেখে রাখলাম, চিনে রাখলাম। মনে রেখ, পাপে বাপ ছাড়ে না।

তাসরিফ খানের এই পোস্ট ও মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী, সময়োপযোগী ও প্রতিবাদী কণ্ঠ হিসেবে দেখছেন। পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিও জোরালো হচ্ছে বিভিন্ন মহলে।