গাজা উপত্যকায় নতুন করে হা’ম’লা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস, গাজা শহরের দক্ষিণ-পূর্বের জেইতুনসহ বেশ কয়েকটি এলাকায় হা’ম’লা চালানো হয়। এসব হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নি’হ’ত এবং সাতজন আ’হ’ত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে থাকা ভঙ্গুর যু’দ্ধ’বিরতি ল’ঙ্ঘনের এটি সর্বশেষ উদাহরণ।












