কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, ৫ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুন ৩০, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের অন্তত ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৫ জন।

সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়,বিস্ফোরণের সময় কারখানায় আটকে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনও অনেক শ্রমিকের খোঁজ নেই। সে কারণে হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

তবে কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে তদারকি করছেন সাঙ্গারেড্ডির পুলিশ সুপার পি প্রবীণ্যা এবং জেলার পুলিশ সুপার (এসপি) পরিতোষ পঙ্কজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তেলেঙ্গানার ওই কারখানাটিতে ওষুধ তৈরির সামগ্রী তৈরি হতো।