কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো আরও এক প্রাণ, একদিনে আক্রান্ত ২৬

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৫, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫০৩ জনে দাঁড়ালো।

অন্যদিকে গত একদিনে সারাদেশে ২৯১টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানান, গত একদিনে ঢাকায় ৬০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এছাড়াও কক্সবাজারে ২৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন, রাজশাহীতে ৩০ জনের নমুনা পরীক্ষা ২ জন ও সিলেটে ৮ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করে ২ লাখ ৫১ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৪ জনসহ এখন পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে।